ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ৩:৩৯:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

করোনায় মারা গেলেন আরেক পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ৭ জুন ২০২০ রবিবার

পুলিশ সদস্য হলেন একরামুল ইসলাম (৪৫)

পুলিশ সদস্য হলেন একরামুল ইসলাম (৪৫)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরেক সদস্য মারা গেছেন। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে করোনায় মোট ১৮ জন পুলিশ সদস্য মারা গেলেন।

মারা যাওয়া পুলিশ সদস্য হলেন একরামুল ইসলাম (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, এসআই একরামুল ইসলাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

একরামুল কুমিল্লা লাকসাম থানার কাঁঠালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।