করোনায় মারা গেলেন ইবি অধ্যাপক সাইদুর রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে অধ্যাপক ড. সাইদুর রহমানের অবস্থা সংকটাপন্ন ছিল। মাঝরাতের দিকে তার অক্সিজেন সেচুরেশন ও রক্তচাপ মারাত্মকভাবে কমে যেতো। একই সঙ্গে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ায় গতকাল ভোরের দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ সময় তার অক্সিজেন ও ফুসফুস একেবারেই কাজ করছিল না।
তিনি আরো জানান, বেশ কয়েক দিন ধরে অধ্যাপক ড. সাইদুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। স্পেশালাইজড হাসপাতালে গত তিন দিন আগে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে গত ২৭ জানুয়ারি অধ্যাপক ড. সাইদুর রহমানের সস্ত্রীক করোনা পজিটিভ আসে। পরবর্তীতে ফুসফুসের জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, ইবিসাসসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো।
ড. সাইদুর রহমানকে ঢাকা থেকে প্রথমে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি গ্রামে নিয়ে আসা হবে। সেখানে প্রথম জানাজা শেষে বিশ্ববিদ্যালয় হয়ে কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মেহেরপুরের নিজ গ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



