করোনায় মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ শাহাদাত হোসেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত সরোদবাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷ শনিবার সন্ধ্যায় রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর৷ স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন শাহাদাত হোসেন খান৷
ভাগনে সেতার বাদক ফিরোজ খান বলেন, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন শাহাদাত হোসেন খান। ১২ দিন আগে তার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। এরপর তাকে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সন্ধ্যায় মারা যান তিনি৷ শাহাদাত হোসেন খানের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন৷ রবিবার সকালে শাহাদাত হোসেন খানের দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
১৯৫৮ সালের ৬ জুলাই তৎকালীন কুমিল্লা জেলার (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া) এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন শাহাদাত হোসেন খান। তার দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই। তার বাবা ওস্তাদ আবেদ হোসেন খানও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ও সেতার বাদক। দুই চাচা বাহাদুর হোসেন খান ও সঙ্গীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান।
শাহাদাত হোসেনের দুই যমজ মেয়ে আফসানা খান সেতার বাদক ও রুখসানা খান সরোদ বাদক। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




