ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৫:৪০:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

করোনায় মৃত্যু নেই, ৫৮ জনের দেহে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৮ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত একদিনে সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ৯ দিন করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো দেশ। দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত আছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত একদিনে ৫৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন সোমবার ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮১২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ৪ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৭৭১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।