ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১০:৫৮:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

করোনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৩ এপ্রিল ২০২১ শনিবার

করোনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

করোনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মনিটরিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস শিমুল (৪৭) মারা গেছেন। আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন শামীমা ফেরদৌস। শনিবার সকালে তিনি আইসিইউতে মারা যান।

রাকাবের জনসংযোগ কর্মকর্তা জামিল হোসেন জানান, শামীমা ফেরদৌস শিমুল রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। সর্বশেষ ২৬ মার্চ বিকেলে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এরপর আর অফিসে যেতে পারেননি।