ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৩:০০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

করোনায় সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন মারা গেছেন। বুধবার সকাল ৬ টা ৪৫ মিনিটে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি সিলেটে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৯ এপ্রিল তাকে ঢাকায় আনা হয়েছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঈন ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায়ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। প্রসঙ্গত, আইইডিসিআর’র তথ্য মতে করোনায় বাংলাদেশে এখন পর্যন্ত ৪৬ জনের মৃতু ও ১০১২ জন আক্রান্ত হয়েছেন।

-জেডসি