করোনায় স্বামীর মৃত্যু, ছুরি নিয়ে চিকিৎসক-নার্সকে ধাওয়া স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ৬ আগস্ট ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
চাঁদপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে দেলোয়ার হোসেন নামে এক রোগীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তার স্ত্রী। এ সময় ধারাল একটি ছুরি নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসক, নার্স ও রোগীর স্বজনদের ধাওয়া করতে থাকেন ওই নারী। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা এলাকার দেলোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে তিনি মারা যান। এ ঘটনার পর তার স্ত্রী কুলসুমা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি ধারালো ছুরি নিয়ে করোনা ওয়ার্ডের চিকিৎসক, নার্স ও রোগীর স্বজনদের ধাওয়া করেন। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্মচারীরা ওই নারীকে শান্ত করার চেষ্টা করেন।
চাঁদপুর সরকারি হাসপাতালের এক কর্মচারি জানান, হঠাৎ করেই এক নারী ছুরি নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় ছোটাছুটি করতে থাকেন। কিছুক্ষণ পর ওই নারী শান্ত হন। পরে মৃত স্বামীকে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি চলে যান।
চাঁদপুর সদর হাসপাতালর করোনা বিষয়ক ফোকালপার্সন, আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘এক দিন আগেই দেলোয়ার হোসেন হাসপাতালে ভর্তি হন। তার অক্সিজেন লেভেল খুব কম ছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। এদিকে দেলোয়ারের মৃত্যুর পরে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে ছুরি নিয়ে ছোটাছুটি শুরু করেন।’
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক