কলকাতা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ এএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী কলকাতা সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরেছেন। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গিদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি রাত ১২টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কলকাতায় অবস্থানকালীন প্রধানমন্ত্রী ইডেন গার্ডেনস-এ বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা উপভোগ করেন।
তিনি স্থানীয় সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সংগে নিয়ে ইডেন গার্ডেনস-এ ভারতে প্রথম বারের মত গোলাপি বলে অনুষ্ঠিত দিবা-রাত্রির এই ঐতিহাসিক টেস্ট ম্যাচটি ঘন্টা বাজিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ম্যাচ উপভোগের ফাঁকে সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর কলকাতায় অবস্থানকালিন হোটেল তাজ বেঙ্গলে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় নেতাজী সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
কলকাতার মেয়র এবং পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন এবং পৌরসভা বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এই ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ইডেন গার্ডেনস-এ এই খেলা চলবে।
প্রধানমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম সেশন দেখার পর কলকাতায় তাঁর অবস্থানকালীন তাজ হোটেলে ফিরে যান। তিনি সন্ধ্যায় আবারও স্টেডিয়ামে ফেরেন এবং প্রথম দিনের খেলার পর ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট এ্যাসোসিয়েশন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলি এর আগে কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











