কলকাতার কবি দেবারতি মিত্রের প্রাণহানী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
কলকাতার নিভৃতচারী কবি দেবারতি মিত্র
কলকাতার নিভৃতচারী কবি দেবারতি মিত্র মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর তিনটার দিকে কলকাতার বাসভবনে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। খবর আনন্দবাজার অইনলাইনের।
দেবারতির জন্ম ১৯৪৬ সালে কলকাতায়। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তার প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধস্কুলে ঘণ্টা বাজে’ প্রকাশিত হয় ১৯৭১ সালে। প্রকাশের সঙ্গে সঙ্গেই কবিতা জগতের নজর কেড়ে নেয় তার স্বতন্ত্র কাব্যভাষা এবং কাব্যবিষয়। নারীমনের গহীনের অনুভবকে তিনি আজীবনের লেখায় তুলে ধরেছেন ‘আমার পুতুল, ‘যুবকের স্নান’, ‘ভূতেরা ও খুকি’, ‘তুন্নুর কম্পিউটার’, ‘থঙহোয়া ফুল সাদা’ প্রভৃতি কাব্যগ্রন্থে। লিখেছেন আত্মজৈবনিক এবং কবিতা বিষয়ক গদ্যও। ‘জীবনের অন্যান্য ও কবিতা’ তার গদ্যগ্রন্থ। প্রকৃতিতে নিভৃতচারিণী দেবারতি এড়িয়ে চলতেন সভাসমিতি। স্বামী মণীন্দ্র গুপ্তও ছিলেন খ্যাতনামা কবি। তিনি প্রয়াত হয়েছেন ২০১৮ সালে।
কাজের স্বকিৃতি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান পেয়েছেন দেবারতি। তার মধ্যে, ‘কৃত্তিবাস পুরস্কার’, ‘আনন্দ পুরস্কার’ ও ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’ অন্যতম।
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




