কলকাতায় উপ-হাই কমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিবের (ফার্স্ট সেক্রেটারি-প্রেস) দায়িত্ব দিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) বিএনপি বিটের এই নারী সাংবাদিককে একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর যে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সেখানে সাংবাদিক প্রতিনিধি হিসেবে মারুফাকে রাখা হয়।
২০২৪ সালের অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সময় দায়িত্ব পাওয়া তিন মিশনের চার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। ওই বছর ১৮ অগাস্ট রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া এসব চুক্তি বাতিলের আওতায় পড়েন কলকাতা উপ হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।
একইবছর ৬ নভেম্বর তারিকুল ইসলাম ভূঁইয়াকে কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে পাঠায় অন্তর্বতী সরকার। একবছরের চুক্তিটি গত বছর নভেম্বরে এসে ফের বাড়ানো হয়। গত ২২ জুলাই ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে এ পদ ছাড়ার তথ্য দিয়ে ফেইসবুকে লেখেন তারিকুল ইসলাম। এর পাঁচ দিনের মাথায় উম্মে মারুফাকে নিয়োগ দেয় সরকার।
এর আগে বিভিন্ন মিশনে কর্মকর্তা অদল-বদল করার মধ্যে ২০ জুলাই ইত্তেফাকের সাংবাদিক সাইদুর রহমানকে ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দেয় সরকার।
বগুড়ায় জন্ম মারুফা সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গেও যুক্ত। তিনি একজন আবৃত্তিশিল্পী।
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











