ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০১:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

কলকাতায় নতুন সিনেমা মুক্তি প্রসঙ্গে যা বললেন মিথিলা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ৭ জুলাই ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই বাংলায় সমানভাবে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। শুক্রবার (৫ জুলাই) কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। সিনেমা মুক্তিসহ নানা বিষয় নিয়ে সম্প্রতি তিনি মুখোমুখি হন গণমাধ্যমের।
এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, সব সময় আলাদা চরিত্রে কাজ করতে চেয়েছি।

নতুন সিনেমাতেও তাই করেছি। এখানে আমাকে মফস্বলের একটি হাসপাতালের নার্স চরিত্রে দেখা যাবে। যার নাম দেবজানী।
তিনি আরও বলেন, কলকাতায় যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সবগুলোর জন্যই ভালো সাড়া ও প্রশংসা পেয়েছি। তার মধ্যে ‘মায়া’ সিনেমাটি বেশ ভালো চলেছে। ‘অভাগী’ পুরস্কার জিতেছে। পিছিয়ে নেই ‘নীতিশাস্ত্র’ও। বিভিন্ন উৎসবে এই সিনেমাটি প্রশংসিত হয়েছে। সর্বোপরি বলতে গেলে, কলকাতার সিনেমায় প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি।
‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন দুলাল দে। রহস্য ভরা এ সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা জিতু কমল।
এদিকে মিথিলা অভিনীত বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’ ও ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ নামের দুটি সিনেমা।