কলকাতায় পুরস্কৃত হলেন বন্যা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:০১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার
সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘সঙ্গীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শনিবার সন্ধ্যায় কলকাতায় ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চে বাংলা সঙ্গীতমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীকে এই সম্মানে পুরস্কৃত করা হয়। পুরস্কারস্বরূপ ৫০ হাজার রুপি, উত্তরীয় ও স্মারক তুলে দেওয়া হয় বন্যার হাতে। পুরস্কার তুলে দেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বন্যার পাশাপাশি এই সম্মানে ভূষিত হন আরও সাত শিল্পী। এরা হলেন তবলা বাদক শুভঙ্কর বন্দোপাধ্যায়, সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য, গিটারে দেবাশিস ভট্টাচার্য, লোকগীতিতে স্বপন বসু, ঝুমুর শিল্পী বিমলা দেবী, পট গানের শিল্পী স্বর্ণ চিত্রকর ও ফকিরি গানে খাইবার ফকির।
সন্ধ্যায় `বিশেষ সঙ্গীত সম্মান, সঙ্গীত মহাসম্মান ও সঙ্গীত সম্মান`-এই তিনটি ধারায় পুরস্কার তুলে দেওয়া হয় সঙ্গীত জগতের সমস্ত ক্ষেত্রের শিল্পীদের।
‘বিশেষ সঙ্গীত সম্মান’এর পুরস্কার মূল্য ২ লাখ রুপি। এই সম্মান তুলে দেওয়া হয় সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য (মুম্বাই) ও জিৎ গাঙ্গুলীকে।
অন্যদিকে ‘সঙ্গীত মহাসম্মান’ পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন ইমন চক্রবর্তী, পরিমল ভট্টাচার্য, দূর্বাদল চট্টোপাধ্যায়, গৌতম দাস বাউল, মায়ারানি পোদ্দারসহ মোট ১৩ জন শিল্পী। পুরস্কার বাবদ প্রত্যেক শিল্পীর হাতে তুলে দেওয়া হয় ১ লাখ রুপি, উত্তরীয় ও স্মারক।
এদিনের এই অনুষ্ঠানে পুরস্কার প্রাপক শিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, অজয় চক্রবর্তী, হৈমন্তী শুক্লা, সৈকত মিত্র, উষা উত্থুপ, দেবজ্যাতি বোস, রাজ্য সরকারের তিন মন্ত্রী যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়সহ বিশিষ্টরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে কয়েকটি গানও গেয়ে শোনান সন্ধ্যা মুখোপাধ্যায়।
শনিবার সঙ্গীত মেলার উদ্বোধনের পর কয়েকদিন ধরেই এই গানমেলার অনুষ্ঠান চলবে শিশির মঞ্চ, ফণিভূষণ, মধুসূদন মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবনসহ কলকাতা শহরের কয়েকটি মঞ্চে। আগামী ৩০ ডিসেম্বর কলকাতার রবীন্দ্রসদনে হবে এই গান মেলার সমাপনী অনুষ্ঠান।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







