ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১৩:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

কাঁচা আম না শুকিয়েই আচার তৈরি করবেন যেভাবে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৮ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কাঁচা আমের সব ধরনের আচারই লোভনীয়। যদিও একেকজনের পছন্দ ভিন্ন! কেউ পছন্দ করে কাঁচা আমের মোরব্বা, কেউ আবার টক-মিষ্টি আচার।

তবে সব ধরনের আমের আচার তৈরি করাই বেশ সময়সাপেক্ষ আবার জটিলও বটে। কর্মব্যস্ত এই সময়ে অনেকেই আমের আচার তৈরির বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে পারেন না।


তবে চাইলে কিন্তু আপনি ঘরে বসে মাত্র ৭০ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা ১০ মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন কাঁচা আমের সুস্বাদু আচার। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

কাঁচা আম না শুকিয়েই আচার তৈরি করবেন যেভাবে

১. কাঁচা আম ২-৩টি
২. হলুদ গুঁড়া ১ চা চামচ
৩. হিং আধা চা চামচ
৪. মৌরি বীজ ২ টেবিল চামচ
৫. জিরা বীজ ২ টেবিল চামচ
৬. মরিচ গুঁড়া ২ টেবিল চামচ
৭. লবণ ১ টেবিল চামচ ও
৮. সরিষার তেল ৩-৪ টেবিল চামচ।


কাঁচা আম না শুকিয়েই আচার তৈরি করবেন যেভাবে

পদ্ধতি

প্রথমে কাঁচা আম পাতলা করে কেটে নিন। এরপর আমের লবণ ছিটিয়ে ১ ঘণ্টা রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন।

এবার একটি পাত্রে কাঁচা আমের টুকরো, হলুদ গুঁড়া, মৌরি, জিরা, মরিচ গুঁড়া ও হিং মিশিয়ে নিন।

সবশেষে সরিষার তেলসহ বাকি উপকরণ মিশিয়ে ঝটপট তৈরি করে নিন কাঁচা আমের আচার।

ঘরে তৈরি কাঁচা আমের আচার তৈরি হয়ে। এই আচার ৪ দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন।