কাঁচা আমের মজাদার তিন শরবত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বাজারে কাঁচা আমের ছড়াছড়ি। দামও হাতের নাগালে। এই গরমে স্বস্তি পেতে খেতে পারেন কাঁচা আমের মজাদার শরবত। সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই শরবত৷
পোড়া আমের শরবত
উপকরণ: কাঁচা আম ২টি, পরিমাণ মত চিনি, বিট নুন, কাঁচা লঙ্কা, বরফের কুচি।
পদ্ধতি: প্রথমে ২টি আম খোসা সহ পুড়িয়ে নিন। তারপর ঠাণ্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিন। দেখবেন আমের ভিতরটা নরম হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে পরিমাণ মত চিনি, বিট নুন, লঙ্কা নিন। আমের সাথে সব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রাখুন। ব্লেন্ডারে ব্লেন্ড করুন সব এক সাথে। বরফকুচি দিয়ে ব্লেন্ড করতে পারেন। বা পরিবেশনের সময় উপরে বরফকুচি ছড়িয়ে দিতে পারেন। তৈরি আপনার প্রিয় পোড়া আমের শরবত।
আম পুদিনা শরবত
উপকরণ: কাঁচা আম ২ থেকে ৩টি, অল্প পুদিনা পাতা, পরিমাণ মত চিনি, স্বাদ মত বিট নুন, কাঁচা লঙ্কা, ১ লিটার জল৷
পদ্ধতি: কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটি বাটিতে রাখুন। এবার তাতে পুদিনা পাতা, চিনি, বিট নুন, লঙ্কা মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে মেখে ১০ মিনিট রাখুন। এবার ব্লেন্ডারে অল্প জল দিয়ে পুরো মিশ্রণটি ব্লেন্ড করুন। এবার গ্লাসে জল নিয়ে মিশ্রণটি পরিমাণ মত দিয়ে মিশিয়ে নিন। ঠাণ্ডা খেতে চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে খেতে পারেন। বা বরফকুচি মিশিয়ে খেতে পারেন।
সেদ্ধ আমের শরবত
উপকরণ: কাঁচা আম ৪টি, ১ কাপ জল, পরিমাণ মত চিনি, স্বাদ মত বিট নুন, ১চা চামচ সরষেবাটা বা গুঁড়ো, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, বরফকুচি।
পদ্ধতি: আম ৪টি অল্প জলে ভালো করে সেদ্ধ করে নিন। ঠাণ্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিয়ে আঁটি ফেলে দিন। আমের সাথে উপকরনগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে ১৫ মিনিট ফ্রিজে রাখুন। এবার পুরো মিশ্রণটি ব্লেন্ডারে অল্প জল দিয়ে ব্লেন্ড করুন ভালো করে। গ্লাসে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি