কাঁচা আমের সুস্বাদু পুডিং তৈরির রেসিপি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
পরিবেশে ক্রমশ তাপমাত্র বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে অস্বস্তিও। গরমে হাঁসফাঁস অবস্থা সবার। অনেকেরই গ্রীষ্মকাল পছন্দ নয়। কারও আবার গরম পছন্দ মৌসুমি ফলের জন্য। সারা বছর সবকিছু পাওয়া গেলেও আমের দেখা মেলে গরমে। এদিকে দেশের বাজারে উঠতে শুরু করেছে আম।
অবশ্য এখন কাঁচা আমই বেশি। আম পাকতে এখনও খানিক দেরি। গরমে মন ও শরীর দুই-ই ঠান্ডা রাখতে, তাই বানাতে পারেন কাঁচা আমের পুডিং। চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের সুস্বাদু পুডিং তৈরির রেসিপি—
উপকরণ
দুধ এক লিটার, কাঁচা আম বাটা এক কাপ, চিনি এক কাপ, কর্নফ্লাওয়ার আধ কাপ, এলাচ ৪টি ও ভ্যানিলা এসেন্স এক চামচ।
প্রণালি
প্রথমে একটি পাত্রে দুধ ভালো করে জ্বালিয়ে নিন। জ্বাল দেওয়ার সময় দুধের মধ্যে গোটা এলাচ, চিনি, ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভালো করে নেড়ে নিন। অন্য একটি পাত্রে কিছুটা কাঁচা দুধ নিয়ে তার মধ্যে আম বাটা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।
এরপর দুধে আম দিয়ে ভালো করে মিশিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে মাখন মাখানো বাটিতে পুডিং নামিয়ে নিন। কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রাখুন। ঘণ্টাখানেক পর পুডিং জমে এলে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কাঁচা আমের পুডিং।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








