কাঁচা বাজারে বৃষ্টির প্রভাব, সবজির সর্বোচ্চ দাম ৮০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
গত সপ্তাহের মতো অনেকটা অপরিবর্তিত আছে রাজাধানীর বিভিন্ন বাজারে সবজি দাম। তবে দাম বেড়েছে টমেটো আর কমেছে কাঁচা মরিচের। শুক্রবার (১৩ মে) সকালে রাজধানীর রায়ের বাজার, সাদেক খান কৃষি মার্কেট ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির দাম একটু বেশি। কারণ, বৃষ্টিতে কাঁচা সবজি পঁচে যায়। মোটমুটি সব সবজির দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। ২/১টা সবজির দাম কম-বেশি হয়েছে।
এদিকে, সবজির বাজারের দাম নিয়ে ব্যাপক ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী। বাজার করতে এসে আমরা কেউ সুস্থ্য মেজাজে বাড়ি ফিরতে পারি না।
দেখা গেছে, টমেটোর দাম কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে এ সপ্তাহে হয়েছে ৮০ টাকা। এছাড়া কাঁচা মরিচ ৪০ টাকা দাম কমে হয়েছে ৮০ টাকা কেজি। বাজারে সজনে ৮০ টাকা, কচুমুখি ৮০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, পটল ৫০ টাকা, মূলা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঢেঁডস ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বগুড়ার লাল আলু ৩০ টাকা, শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মিষ্টি কুমড়া ৬০ টাকা, লাউ ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাধাকপি ৪০ টাকা এবং চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং কাঁচা কলা ৪০ টাকা ও লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
ক্রেতা আফজাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজার ঊর্ধ্বমুখী। আর কি বলবো। দোয়া করি সবাই ভালো থাকুক। কারও তো বাজার যাচাই করা লাগে না, বাজার একা একাই যাচাই হয়। বাজার কেমন আছে, তা বাণিজ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করেন। আমাদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। তারা যা ভালো বুঝেন তাই করেন। আমরা জণগণ বাজার থেকে পণ্য কিনতে পারলাম কি, পারলাম না সেটা তো আর তাদের দেখার বিষয় না।
মোহাম্মদ আলী নামে অন্য এক ক্রেতা বলেন, গত সপ্তাহের চেয়ে আজকের বাজার দরের তেমন কোনো পার্থক্য নেই। ২/৩টা সবজি ছাড়া বাকি সব কিছুর দাম আগের মতোই আছে।
রায়ের বাজারের সবজি বিক্রেতা হারুণ রশিদ বলেন, গত সপ্তাহে পণ্য সরবরাহ কম ছিল, এ সপ্তাহে সেটা ঠিক হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে এ সপ্তাহে দাম কমেনি। সামনে যদি টানা বৃষ্টি হয় তাহলে সবজির দাম আরও বাড়তে পারে। তবে, আজকের বাজারে সর্বোচ্চ সবজির দাম ৮০ টাকা।
রায়ের বাজারের আরেক সবজি বিক্রেতা সেলিম বলেন, সবজির দাম সবসময়ই ২০/৩০ টাকা কম বেশি হয়। নানা কারণেই এই দাম কমে-বাড়ে। কিন্তু তেল যে ২২০ টাকা লিটার কিনতে হচ্ছে, সেই কথা কেউ বলে না।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






