কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঈদের আগে কাঁচা বাজারে সব থেকে দামি পণ্য হয়ে উঠছে কাঁচা মরিচ। এক লাফে কেজিতে বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। খুচরা বাজারে কাঁচা মরিচ এখন ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এক সপ্তাহ আগেও ২০০ টাকার কম কেজি ধরে বিক্রি হয়েছে এই পণ্য। ঈদকে সামনে রেখে হঠাৎ করেই কাঁচা মরিচের এমন দাম বেড়ে যাওয়ায় হতভম্ব সাধারণ ক্রেতারা।
মঙ্গলবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় কাঁচা মরিচের দামের এমন চিত্র। বাজারে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ১৬০ থেকে ২০০ টাকায়।
এ বছরের শুরুতে প্রচণ্ড খরা, এখন অধিক বৃষ্টির কারণে ফলন বিপর্যয়ে উৎপাদন কম হওয়ায় কাঁচা মরিচের দাম বেড়ে গেছে বলে বলছেন বিক্রেতারা। আর ক্রেতাদের ধারণা, আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে কাঁচামাল আড়ৎদাররা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন।
সকালে লালবাগের খাজে দেওয়ান কাঁচাবাজারে গিয়ে কথা হয় ক্রেতা খোরশেদ আলমের সঙ্গে। তিনি জানান,বাজারে কাঁচা মরিচের দাম শুনলে কেনার সাধ মিটে যায়। আগে যেখানে ২০ টাকার মরিচ কিনলে আড়াই শ গ্রাম পেতাম, সেখানে এখন ১০০ টাকা দিয়ে আড়াই শ গ্রাম নিতে হচ্ছে। বাজারে সব থেকে এখন দামি পণ্য কাঁচা মরিচ।
কাচা বাজারের বিক্রেতা মাসুদ বলেন, কাঁচা মরিচের দাম অত্যাধিক বেড়েছে। এজন্য কম করে এনেছি। দাম বাড়ায় সবাই পরিমানে কম করে নিচ্ছে। এক পাল্লা (৫কেজি) মরিচ আনছি, বেলা ১২ টা পর্যন্ত অর্ধেকও বিক্রি হয়নি।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের মধ্যে লাল মিশ্রিত মরিচ বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। আর ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকায়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা









