কাঁচামরিচ পাইকারি ৬০ টাকা, খুচরায় প্রায় দ্বিগুণ দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
বেশ কয়েকদিন থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজা ঊর্ধ্বমুখী। এখন রমজানকে সামনে রেখে আরেক দফা বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। নিত্যদিনের রান্নার অত্যাবশ্যকীয় উপাদান কাঁচামরিচেও বাড়তি দামের হাওয়া লেগেছে।
সাধারণত অন্য সময়ের চেয়ে রোজায় কাঁচামরিচের ব্যবহার বেশি হয়। যেহেতু একদিন পরই পবিত্র রমজান মাস শুরু। তাই বাজারে অস্বাভাবিক মূল্যের তালিকায় রয়েছে কাঁচামরিচের নামও।
কারওয়ান বাজারে যে মরিচের দাম কেজিপ্রতি ৫৮-৬০ টাকা, সেই মরিচ বিভিন্ন এলাকার বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
শনিবার (২ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, বৌ-বাজার ঘুরে কাঁচামরিচের দামের এমন ব্যবধান চোখে পড়ে।
এ বিষয়ে বৌ-বাজারের সবজি বিক্রেতা মফিজুল বলেন, কারওয়ান বাজারে পাল্লা ৩০০ টাকায় কিনলে গাড়িভাড়া ও অন্যান্য খরচর ধরে ৮০ টাকার ওপরে বিক্রি না করলে আমাদের চলে না। গত এক সপ্তাহ ধরেই এমন দাম চলছে।
তিনি বলেন, একটু ভালো মরচি বেশি দামেও বিক্রি করতে হয়। আপনারাই বলছেন, নিত্যপণ্যের দাম বেশি। আমরা কি এর বাইরে? যেমন দামে কিনি, তেমন দামেই বিক্রি।
তবে কিছুটা স্বস্তি দিচ্ছে পেঁয়াজের দামে। দোকানে দোকানে পেঁয়াজ সহজলভ্য। এখন দেশি পেঁয়াজ ৩০-৩৫ টাকা ও ভারতীয় জাতের পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আর শুকনা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া গোল আলু ২০, আদা ৯০-১০০ ও বড়-ছোট রসুন ৬৫-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দুই একটি পণ্য ছাড়া বাজারদর তেমন একটা না বাড়েনি। যা দাম বাড়ার আগেই বেড়ে গেছে। গত কয়েক বছর ধরে রোজাকে সামনে রেখে আগেই দাম বেড়ে যায়। ফলে রমজান মাসে তেমন বাড়ে না।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ