ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২:১৫:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

কাঁচামরিচের কেজি ২৮ টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে আবারও কমেছে দেশি কাঁচামরিচের দাম। পাইকারি বাজারে কেজি প্রতি ২ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকা, যা গতকালকে কেজি প্রতি বিক্রি হয়েছিলো ৩০ টাকায়। দেশি কাঁচামরিচের উৎপাদন বেশি হওয়ায় দাম কমছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বুধবার (২৪ নভেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

কাঁচামরিচ বিক্রেতারা বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হলেও বাজারে কোন প্রভাব পড়েনি। দেশের বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়াতে দাম কমতে শুরু করেছে। বগুড়া, পাঁচবিবিসহ বিভিন্ন মোকামে প্রচুর পরিমাণ কাঁচামরিচ উঠতে শুরু করেছে, সেখান থেকে পাইকাররা কাঁচামরিচ এনে বিক্রি করছেন। অল্প কয়েক দিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে যাবে বলেও জানান বিক্রেতারা।