ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৬:৪২:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

কান উৎসবের মধ্যমণি হয়ে উঠেছেন সোনম কাপুর

আপডেট: ০৭:২২ পিএম, ১৮ মে ২০১৫ সোমবার

sonam-kapoor-13aউইমেননিউজ ডেস্ক, ঢাকা : এবার নীল আলোর ঝলকানি ছাড়িয়ে কান উৎসবের মধ্যমণি হয়ে উঠেছেন সোনম কাপুর। গতকাল পঞ্চম বারের মতো লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে রালফ অ্যান্ড রুশোর তৈরি নীল রঙা গাউন পরে হাজির হোন তিনি। লাল গালিচায় পা ফেলামাত্র তিনি কেড়ে নেন আলোকচিত্রীদের নজর। এক্ষেত্রে বলিউডের আরেক অভিনেত্রী ক্যাটরিনা পর্যন্ত মাইর খেয়ে গেছেন তার কাছে। দিনে দিনে তার স্টাইল এবং রুপের মাধুর্য্য যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি খুলে গেছে কপাল। এবছর কান উৎসবে তার জনপ্রিয়তা দেখে লরিয়াল প্যারিস পরবর্তী ৫ বছরের জন্য আবারও সোনমকে তাদের পণ্যদূত হিসেবে নির্বাচন করেছেন। অথচ প্রথমবারের মতো কানে অংশগ্রহণ করে ক্যাট ভেবেছিলেন, তিনি হবেন লরিয়েল প্যারিসের পরবর্তী দূত। কিন্তু শেষ পর্যন্ত ক্যাটরিনাকে হারিয়ে সে সম্মান অর্জন করে নিয়েছে সোনম কাপুর। শুধু তাই নয়, এ বছর মাত্র পাঁচ ঘণ্টায় তিনবার রূপ বদলেছেন ২৯ বছর বয়সী এই ভারতীয় অভিনেত্রী। আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা শাড়িতে তাকে দেখা গেছে সংবাদ সম্মেলনে। ১৯.০৫.২০১৫