ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১১:৫৪:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা

কান থেকে ফিরে হাসপাতালে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২০ মে ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৭৭তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় ভাঙা হাত নিয়েই সম্মোহনী জাদু দেখিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার উৎসবের সপ্তাহ খানেক আগে কব্জির হাড় ভেঙেছে তার। তাই হাতে প্লাস্টার নিয়েই হাজির হয়েছিলেন উৎসবে। উৎসবে প্রত্যেক বারই নজর কাড়েন বলি এই অভিনেত্রী।
এবারও তার ব্যতিক্রম হয়নি।  ভাঙা হাত নিয়েই বরাবরের মতো ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া তার পেশাদারিত্বের নজির রাখলেন।
কান চলচ্চিত্র উৎসব থেকে রোববার সকালে মুম্বাই ফিরেছেন তিনি। ফিরেই হাসপাতালে ছুটতে হচ্ছে তাকে।
ভারতীয় দৈনিক আনন্দবাজার সূত্রে জানা যায়, অভিনেত্রী চিকিৎসকদের পরামর্শ নিয়ে তবেই ফ্রান্সের খ্যাতনামা ওই চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন। আগামী সপ্তাহের শেষের দিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এ কারণেই আবার তাকে ভর্তি  হতে হচ্ছে হাসপাতালে।
গত ১৬ মে কান উৎসবে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হন ঐশ্বরিয়া। উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর ২১তম সফর এটি।