ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:১৫:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কানাডায় এ পর্যন্ত ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। বুধবার (২০ জুলাই) দেশটির পাবলিক হেলথ এজেন্সির বরাত দিতে এ তথ্য জানিয়েছে এএনআই।

খবরে বলা হয়েছে, দেশটির কুইবেক প্রদেশে ৩২০, অন্টারিওতে ২৩০, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০, আলবার্টায় ১২ ও সাসকাচুয়ানে ২ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

কানাডার ফেডারেল সরকার বলেছে, মাঙ্কিপক্স শনাক্তে সম্প্রদায়-ভিত্তিক সংস্থাগুলোকে অর্থ সহায়তা দেওয়া হবে।

পাবলিক হেলথ এজেন্সি বলছে, প্রদেশ ও অঞ্চলসমূহ আক্রান্তদের বিভিন্ন উপাত্ত পর্যালোচনা করবে।

ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি মাঙ্কিপক্সের পেছনে দায়ী ভাইরাস নিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা করছে। পাশাপাশি জিনোম সিকোন্সিং করছে।

সূত্র : এএনআই