ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৫:১৮:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

কানাডায় আশ্রয় মিললো সৌদি তরুণী রাহাফর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ এএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

থাইল্যান্ডে আটক সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল-কুনুন (১৮) কানাডার শরণার্থী মর্যাদা পেয়েছেন। কানাডার উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছেন।

এদিকে অস্ট্রেলিয়াও শরণার্থী হিসেবে তার আবেদন গ্রহণ করেছে। কুনুনকে আশ্রয় দেয়ার জন্য কানাডা প্রস্তাব দেওয়ার পর তিনি কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার থাইল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা তার কানাডার শরণার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গণমাধ্যমকে রাহাফ জানান, ইসলাম ধর্ম ত্যাগ করেছেন তিনি। সৌদি আরবে জোর করে ফেরত পাঠালে তার পরিবার তাকে হত্যা করতে পারে।

১৮ বছর বয়সী ওই তরুণী পরিবারের সঙ্গে ছুটিতে কুয়েতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি পালিয়ে ব্যাংকক হয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। কর্তৃপক্ষ তাকে আটক করে।

শুক্রবার রাতে কোরিয়ান এয়ার ফ্লাইটে চড়ে ব্যাংকক থেকে কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন কুনুন। তাৎক্ষণিক কানাডার সরকারের কোনো বিবৃতি পাওয়া যায়নি।