কানাডায় বন্দুক হামলায় কিশোরী নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৬ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার
কানাডার টরেন্টোতে গোলাগুলিতে এক কিশোরী নিহত হয়েছে। এছাড়া শিশুসহ আরো ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। কানাডার পুলিশের বরাতে বিবিসি একথা জানিয়েছে। হামলাকারীও তার নিজের গুলিতে নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার রাত ১০টার দিকে ড্যানফোর্থের গ্রীকটাউনে কালো পোশাক পরিহিত এক ব্যক্তি বন্দুক হামলা চালায়। তারা বলছেন, এসময় তারা ১৫ থেকে ২০টি গুলির শব্দ শুনেছেন। শহরের এই এলাকাটি রেস্টুরেন্ট ও দোকানের জন্য জনপ্রিয়।
পুলিশ জানিয়েছে, ওই হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। টুইটারে নিজেদের নিউজ ফিডে পুলিশ বলেছে, স্থানীয় সময় রোববার রাত ১০টায় গ্রিকটাউন শহরের পার্শ্ববর্তী এলাকায় ঘটনাটি ঘটে। এলোপাতাড়ি গুলি চালানোর পর বন্দুকধারী নিজেই নিজেকে হত্যা করেছে।
জোডি স্টেইনহাওয়ার নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, গোলাগুলির ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরাঁয় ছিলেন। তখন হঠাৎ করেই তারা গোলাগুলির শব্দ শুনতে পান।
তারা মনে করেছিলেন, বাজি ফোটানো হচ্ছে, পরে দৌড়ে রেস্তোরাঁর পেছনে গিয়ে তারা লোকজনের চিৎকার শুনতে পান।
আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে অন্টারিওর মুখ্যমন্ত্রী ডাগ ফোর্ড বলেন, যারা ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে এসেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।
সেখান থেকে ছয়জন ভুক্তভোগীকে একটি ট্রমা সেন্টার থেকে নিয়ে যাওয়া হয়। এক শিশুকে একটি শিশু ট্রমা সেন্টার এবং আরও দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টরেন্টো প্যারামেডিক সার্ভিস কমপক্ষে ১০ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয় নিশ্চিত করেছে।
পুলিশ স্থানীয়দের হামলাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন পুলিশ স্টেশনের যোগাযোগের আহ্বান জানিয়েছে তারা।
চলতি বছরে টরেন্টোতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। ২০১৭ সালের তুলনায় চলতি বছরে বন্দুক সহিংসতায় মৃতের ঘটনা ২৬ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশে দাঁড়িয়েছে।। গত সপ্তাহে পুলিশের দেয়া উপাত্ত থেকে জানা গেছে, কেবল এলোপাতাড়ি গুলির ঘটনাই ১৩ শতাংশ বেড়েছে।
সম্প্রতি গোলাগুলির ঘটনা বেড়ে যাওয়ায় টরেন্টোতে দুইশ পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের পুলিশ এসব ঘটনায় দলবদ্ধ সহিংসতাকে দায়ী করেছে।
টরেন্টো পুলিশ প্রধান মার্ক সাউন্ডারস এবং টরেন্টো মেয়র জন টরি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











