ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৫:২৪:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার

নাহিদা সোবহান।  ফাইল ছবি

নাহিদা সোবহান। ফাইল ছবি

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদা সোবহান। তিনি বর্তমানে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বুধবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৫৩ বছরে এবারই প্রথম কানাডায় কোনো  নারী হাইকমিশনার পাঠানো হচ্ছে।

সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, জর্ডানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি বিশেষত দেশটিতে কর্মরত নারী কর্মীদের জীবন-মানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত নাহিদা সোবহান। 

করোনা মহামারিকালে জর্ডানের ফ্যাক্টরি এবং ডরমিটরিগুলোতে বাংলাদেশি নারীকর্মীরা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি ছিলেন। যা ধীরে ধীরে কাটিয়ে ওঠার পাশাপাশি সহায়ক কর্মপরিবেশ সৃষ্টিতে জর্ডানের বাদশাহ'র দপ্তরসহ দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের মনোযোগ নিবিড় করতে দিনরাত খেটেছেন তিনি এবং অপ্রতূল জনবল নিয়ে চলা তার নেতৃত্বাধীন আম্মান মিশন। একনিষ্ঠ সেইসব কাজের 'পুরস্কার' হিসেবে এ গ্রেড মিশন অটোয়ায় পোস্টিং পেয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তার জীবনসঙ্গী নজরুল ইসলামও একজন পেশাদার কূটনীতিক। তিনি বর্তমানে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতারের  আমীরের সাম্প্রতিক ঢাকা সফর এবং তারও আগে দেশটিতে প্রধানমন্ত্রীর একাধিক সফর বাস্তবায়নে তার ভূমিকা রয়েছে। নাহিদা-নজরুল দম্পতির এক মেয়ে, এক ছেলে।