কানে নজর কাড়লেন দীপিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
১৯৪৬ সালে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের এবার ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসছে। ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং শুধুমাত্র চলচ্চিত্র ভক্তরা।
এ কথা সবারই জানা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। ১৭ মে বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে পর্দা উঠে এবারের আসরের। প্রতিবারের মতো এবারও ফ্রান্সের কান শহরে বসেছে এই জমকালো আয়োজন। ৭৫তম এই আসরেও বাংলাদেশ থেকে সাংবাদিক, লেখক, অভিনয়শিল্পীরা ইতোমধ্যেই ফ্রান্সের কানে অবস্থান করছেন।
এই উৎসবের প্রধান আকর্ষণ রেড কার্পেট বাহারি লুক নিয়ে তারকাদের উপস্থিতি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
এই উৎসবের প্রথম দিনেই বাহারি সাজে বিশ্বের জনপ্রিয় সব অভিনয়শিল্পীরা এখানে হাজির হতে থাকেন। এবার সেই দলে যোগ দিয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। যদিও এর আগে বেশ কয়েকবার নানা পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে লাল গালিচায় হাজিরা দিয়েছেন। তবে এবারই প্রথম কানে হাাজির হয়ে নজর কাড়লেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। কারণ, এইবার বলিউড সুন্দরী কানে হাজির হয়েছেন জুরিবোর্ডের সদস্য হয়ে।
কানের অন্য বিচারকদের সঙ্গে হোটেল মার্টিনেজে ডিনার পার্টিতে অংশ নেন দীপিকা। এ সময় তার পরণে ছিল লুইস বুটনের বর্ণিল পোশাক ও বাদামি রঙের হাইবুট। তবে দীপিকার সাজপোশাককে ছাপিয়ে গেছে চিরচেনা সেই টোলপড়া হাসি।
অন্যদিকে মঙ্গলবার (১৭ মে) সংবাদ সম্মেলন কক্ষে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তার গায়ে ছিল সিল্কের প্রিন্ট শার্ট। সবুজ ঢিলেঢালা প্যান্ট। কোমরে বাদামি বেল্ট। গলায় কুন্দন-মুক্তা ও পাথরের নেকলেস। মাথায় সিল্কের ব্যান্ড। তার রূপ থেকে যেন চোখ ফেরানো দায়!
প্রসঙ্গত, আগামী শনিবার (২৮ মে) কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এবারের বিচারকমণ্ডলীর প্রেসিডেন্ট ভিনসেন্ট লিন্ডন। দীপিকা ছাড়াও জুরি সদস্য হিসেবে আরও আছেন রেবেকা হল, আসঘর ফারহাদি, ত্রিনকা, লাডজ লি, নুমি রাপেস, জেফ নিকোলস ও জোয়াচিম ট্রিয়ের।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











