কানের দুলের জন্য গৃহবধূকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কুমিল্লায় গৃহবধূ জামিলা বেগমকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় টিটু মিয়া নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ রায় দেন। এ সময় দুজন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার শিকির গাঁও এলাকার রাকিব হোসেন (২৮), মানিকারচর এলাকার তছির মিয়া (৪১) ও শিকির গাও এলাকার সুমন মিয়া (৩১)। তবে সুমন মিয়া পলাতক রয়েছেন।
আদালতের পিপি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সেলিম জানান, ২০১৬ সালের একদিন মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গৃহবধূ জামিলা বেগম পান আনতে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার কানে থাকা সোনার দুলগুলো দেখেন আসামিরা। পরে তারা দুলের জন্য তাকে একটি ধইঞ্চার জমিতে নিয়ে তাকে খুন করেন। পরে কানের দুল নিয়ে বিক্রি করে দেন।
তিনি আরও জানান, খোঁজাখুঁজির পর ২৪ জুন জামিলার গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ২৫ জুন জামিলার স্বামী মো. আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে চারজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে। দীর্ঘ তদন্ত এবং আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





