ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১২:০৫:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

কাপ্তানবাজারে ২ নারীসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ওয়ারী থানা এলাকার কাপ্তানবাজারের জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ নারীসহ দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন- গীতা রানী দে (৬৫), কান্তা রানী (৬০), রাজু (৩৬) ও আফজাল হোসেন (৫২)।

সোমবার (২৭ মার্চ) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের নিচে থাকা সুইপার কলোনিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দগ্ধ ৪ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, চারজনের মধ্যে কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।