ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১:৪৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

কাবুলের পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ এএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোয় নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির তালেবান সরকার। সেই সঙ্গে কাবুলের নারীরা ব্যায়ামাগারেও (জিম) যেতে পারবেন না বলে বিবিসি'র এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের অনৈতিকতা দূরীকরণ ও ধর্মীয় প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকেফ মোহাজের নিষেধাজ্ঞার বিষয়টি জানান।

আকেফ মোহাজের বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গত ১৫ মাসের অভিজ্ঞতায় আমরা দেখেছি, নারী–পুরুষ অবাধে পার্কে–জিমে যাচ্ছেন। অনেকেই ইসলামিক নিয়ম–নীতি মানতে চান না। অনেক নারী নিয়ম মেনে স্কার্ফ ও হিজাব পরতে চান না। তাই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সঙ্গে মাহরাম বা পুরুষ অভিভাবক থাকলেও আফগান নারীরা কাবুলের পার্ক, ব্যায়ামাগার ও বিনোদনকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এর পর থেকে দেশটিতে নারী স্বাধীনতা ও তাদের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এর মধ্যে রয়েছে ঘরের বাইরে বের হলে শরীর ঢেকে বের হওয়া, কোথাও ঘুরতে গেলে পুরুষ অভিভাবক সঙ্গে নেয়া, শিক্ষার সুযোগ সীমিত করে আনা।

এর আগে নারী–পুরুষের জন্য আলাদা বিনোদনকেন্দ্র খোলার ঘোষণা দিয়েছিল তালেবান সরকার। তালেবান জানায়, কাবুলের পার্ক ও বিনোদনকেন্দ্রে শুধু রোববার, সোমবার ও মঙ্গলবার নারীরা যেতে পারেবন। সপ্তাহের বাকি দিনগুলোয় যাবেন পুরুষেরা।