কামরাঙ্গীচরের ঘটনা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
গত ২৮ জানুয়ারি ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের।
কিন্তু বাধ সাধে স্থানীয় মুসল্লিরা। বিষয়টি জানতেই সংগঠিত হয় তারা। অভিযোগ জানায় কামরাঙ্গীচর থানায়। অতঃপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁটির উদ্বোধন সম্পন্ন হয়।
বিষয়টি গতকাল নিশ্চিত করেন কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম। তিনি বলেছিলেন, ‘অনুষ্ঠানটি হয়নি। কারণ স্থানীয় হুজুরেরা আপত্তি করেছিলেন। তাই অপু বিশ্বাসকে আনেনি রেস্তরাঁ কর্তৃপক্ষ।’
এছাড়া সংবাদমাধ্যমকে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেছিলেন, ‘স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে গতকাল উদ্বোধন সম্পন্ন করেছেন।’
এদিকে মুসল্লিদের কয়েকজন একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে একজন সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেছিলেন, ‘অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।’
বিষয়টি নিয়ে অপু বিশ্বাস গতকাল নীরব থাকলেও মুখ খুলেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বললো, আপু টাইম শেষ। আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন।’ কিন্তু কেন? অপু বলেন, ‘তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল। আমি তো এর আগেও একটা ওপেনিংয়ের অনুষ্ঠানে গিয়েছি।’
এর আগে গেল ২৫ জানুয়ারি টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল পরীমণির। তার সঙ্গেও একই ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লিদের বাধায় স্থগিত হয় অনুষ্ঠানটি।
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা










