ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৭:০১:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

কামাল আপনি বিএনপির ‘পালক সন্তান’: মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে ‌উদ্দেশ্য করে বলেছেন, আপনি বিএনপির আওতা পুলা' (পালক সন্তান)। জীবনে কোনোদিন সরাসরি ইলেকশনে পাশ করেন নাই। আপনি আসলে 'মাকাল ফল'।

আজ রোববার বিকেলে নিজ নির্বাচনী এলাকা শেরপুর-২ আসনের এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা মার্কার সমর্থনে জনসভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আসনের প্রার্থী মতিয়া চৌধুরী।

ড. কামালকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘তার নামটা একটু উল্টা-পাল্টা করে দেখেন, নামটা হয় ‘মাকাল’। আসলেই আপনি (ড. কামাল) মাকাল ফল। আপনি হলেন স্রোতের শ্যাওলা। নিজে পার্টি করেছেন। সামনে কোনো দিনও আসতে পারেন নাই। পল্টন তো দূরের কথা মুক্তাঙ্গনে একটা মিটিং করার ক্ষমতা রাখেন না। লোক হয় না। খালেদা জিয়া এখন জেলে তারেক রহমান বাইরে, তাই আপনাকে তারা 'আওতা পুলা' হিসেবে নিয়ে গেছে।’

ড. কামাল হোসেন প্রসঙ্গে মতিয়া চৌধুরী আরও বলেন, ‘জীবনে কোনোদিন সরাসরি ইলেকশনে পাশ করেন নাই। বঙ্গবন্ধুর ধার দেওয়া সিটে পাশ করেছেন। তারপরও লম্বা কথা? মুক্তিযোদ্ধের সময় পাকিস্তানে মিঠ্যা খানের সঙ্গে ছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে যখন বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দেন তার সমস্ত এমপিরা কিন্তু মঞ্চে ছিলেন। তখন ড. কামাল হোসেন ছিলেন না। উনি সেদিন সিলেটের এক চা বাগানে পাকিস্তানি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন।’

মরিচপুরান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম, জেলা জাতীয়পার্টির সহসভাপতি শওকত সাঈদসহ দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক নৌকা সমর্থক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী উপজেলা রূপনারায়নকুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেন। এর আগে তিনি নকলা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।