কায়রোর প্রথম নারী বাস চালক ওম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৭ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
জীবনের প্রয়োজনে সংসার রক্ষার জন্য ড্রাইভিং শেখেন ওম আবদুল্লাহ। স্টেয়ারিংয়ে হাত রেখে নেমে পড়েন রাজপথে। আজ তিনি মিশরের রাজধানী কায়রোর প্রথম নারী মিনিবাস ড্রাইভার। বোরকাসহ পুরো মুখ ঢাকা নিকাব পরেই মিনিবাস চালান ওম। তার মিনিবাসটি শুধু মাত্র নারী যাত্রীদের জন্য।
তিনি ড্রাইভারের কাজ শুরু করেন গত বছর তার স্বামী মারা যাবার পর। অর্থ আয় করাই ছিল তার উদ্দেশ্য।
তিনি বলেন, "আমি দেখলাম আমার চলতে হলে কিছু করতে হবে। ছেলেমেয়েদের বড় করতে হবে। তখন আমি গাড়ি চালানোর কথা ভাবলাম। গাড়ি চালানো একটা ভালো কাজ। আমি কাজটা পছন্দও করি।"
ওম জানান এর আগে তিনি কোনদিন মিনিবাস চালান নি। তিনি বলেন, "আমি আমার কোম্পানিকে বলেছি আমি ড্রাইভিং শিখতে চাই। কোন কাজ শেখাই খুব বেশি কঠিন নয়।"
মিনিবাস কায়রোর অন্যতম জনপ্রিয় একটি গণপরিবহন। ওম আবদুল্লাহকে ড্রাইভারের চাকরিটি দিয়েছেন মিনিবাস কোম্পানির প্রধান নির্বাহী ফাতিমা এবং তার স্বামী সায়েদ। এই দম্পত্তি ওই কোম্পানির প্রতিষ্ঠাতা।
সূত্র : বিবিসি
ফাতিমা জানান, ওম আবদুল্লাহ তার কাছে বেশ কয়েকবার এসেছিলেন চাকরির খোঁজে। "আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি কি করতে চান। তিনি জানান `আমি গাড়ি চালাতে চাই।`
এই কোম্পানির নিয়ম অনুসারে নারীদের কাজের জায়গায় তারা বাচ্চাদেরও নিয়ে আসতে দেয়। "আমি গর্ভবতী অবস্থাতেও কাজ করেছি"-বলেন ফাতিমা। তার নবজাত শিশুকে ডেস্কের পাশে প্রামে রেখেই তিনি অফিসের কাজ করেছেন।
ওম আবদুল্লাহকে কাজ দেবার ব্যাপারে কিছু পুরুষ ড্রাইভার আপত্তি তুলেছিলেন। কেউ কেউ বলেছিলেন, "এখন নারীরা কাজ করছে, আমাদের তো তাহলে বাড়িতে বসে থাকতে হবে।" জানান ফাতিমা।
ফাতিমা বলেন, "আমি তাদের বললাম, আপনারা যদি কাজ করতে না চান তাহলে নারীরাই করবে। তবে ধীরে ধীরে অবস্থাটা পাল্টাতে লাগলো “।
ওম আবদুল্লাহ বলেন, "এখন পুরুষ ড্রাইভাররা আমাকে তাদের সহকর্মী হিসেবে দেখে এবং তারা খুশি।"
ওম আবদুল্লাহ যে মিনিবাস চালান তা শুধু নারী যাত্রীদের। তিনি বলছেন, ”এটা যৌন হয়রানি রোধে কার্যকর।”
ওম আবদুল্লাহ আশা করছেন তার দৃষ্টান্ত দেখে ভবিষ্যতে আরো মেয়ে ড্রাইভারের কাজ করতে অনুপ্রাণিত হবে।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











