ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৭:৫৩:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

কারাগারে গাঁজা দিতে এসে নারী আটক

আপডেট: ০৫:৪৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৫ বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, comilla-d_20237কুমিল্লা কারাগারে গাঁজা সরবরাহ করতে এসে রোজিনা আক্তার নামে এক নারী নিজেই হাজতবাসী হলেন। তাকে আটকের পর সোমবার ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা যায়, ওইদিন বিকালে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের আল-মামুনের স্ত্রী রোজিনা আক্তার (২৫) কুমিল্লা কারাগারে আটক তার এক আত্মীয়কে দেখতে আসেন। তিনি কারাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশকালে কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। এসময় তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে একশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেইন খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন। ২৯.০৪.২০১৫