ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৪:২৮:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

কারাগারে ৫০ হাজার বিরোধী নেতাকর্মী: খালেদা জিয়া

আপডেট: ১২:২৫ পিএম, ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার

1435233461স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, ৫০ হাজারের মতো বিরোধী নেতা-কর্মী ও সমর্থক এখন দেশের কারাগারে রয়েছেন। এছাড়াও মিথ্যা ও হয়রানিমূলক মামলা মাথায় নিয়ে হাজার হাজার নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছেন।
আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেয়া বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে অসংখ্য বিরোধী নেতাকর্মী খুন, গুম ও অপহরণের শিকার হয়েছেন।
তিনি আরো বলেন, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসটি বাংলাদেশের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। ভঙ্গুর গণতন্ত্রের দেশে ক্ষমতাসীনেরা টিকে থাকতে বিরোধী শক্তিকে নির্যাতনের মাধ্যমে দমন করার পথ বেছে নেয়। সেসমস্ত দেশে জনগণের ভোটাধিকারও কেড়ে নেয়া হয়।বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
২৫.০৬.২০১৫