কারাদণ্ডের বিরুদ্ধে সু চির আপিল নাকচ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে অং সান সু চির করা আপিল নাকচ করেছেন মিয়ানমারের সুপ্রিম কোর্ট। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টে সু চির করা আপিল সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, আপিলটি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। আপিলটি করার সঙ্গে সঙ্গে তা খারিজ করে দেন আদালত। উভয় পক্ষের যুক্তি শুনানি ছাড়াই আপিলটি খারিজ করা হয়।
উল্লেখ্য, একটি দুর্নীতি মামলায় গত সপ্তাহে সু চিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। দেশটির রাজধানী নেপিদোতে স্থাপিত সেনা সরকারের একটি বিশেষ আদালত এ রায় দেন। ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নেয়ার অভিযোগে সু চিকে এ দণ্ড দেয়া হয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান হয়। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় সু চির বেসামরিক সরকার। সেনা অভ্যুত্থানের পর সু চিকে গৃহবন্দী করা হয়।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে সেনাশাসনবিরোধী বিক্ষোভে জান্তার হাতে হাজারো মানুষ নিহত হয়েছেন।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর










