কার্ডের মাধ্যমে শিগগির ওএমএসের চাল-আটা বিক্রি
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সরকারিভাবে খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রমে নতুন নিয়ম আসছে। শিগগির কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ শুরু হবে। এ কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার দুপুরে পোরশা উপজেলার কপালির মোড়ে চলমান খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) কার্ডের মাধ্যমে করার নির্দেশনা দিয়েছেন। খুব শিগগির এটি কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হবে।
তিনি বলেন, একই ব্যক্তি বার বার ওএমএসের চাল নিয়ে বিক্রি করে দেন। আবার অনেকে পানই না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবণতা কমবে এবং সবাই পাবেন। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএসের চাল কিনতে পারবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে চালের অনেক মজুত আছে। আমনের উৎপাদন ভালো হয়েছে। বোরো ফসলের চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক নায্য মূল্য পাবে না। কৃষককে নায্য মূল্য দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরীসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা। পরে খাদ্যমন্ত্রী নিতপুর খাদ্য গুদাম পরিদর্শন করেন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








