ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২১:৪৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কাল ও পরশু বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামীকাল ও পরশু টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। 
জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসছেন। 
তাঁর আগমন উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সের নিরাপত্তা ও ধোয়া মুছাসহ বিভিন্ন সৌন্দযবর্ধনের কাজ করার কারণে কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
এ দুইদিন দর্শনার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর থেকে যথা নিয়মে দর্শনার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের এ দুই দিন বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার অনুরোধ করেছেন তিনি।