কাল কারাগারেই বসতে পারে খালেদার বিচারের আদালত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
পুরোনো ছবি
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাকি বিচার কাজের জন্য আগামীকাল বুধবার থেকে নাজিম উদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসতে পারে আদালত। আজ মঙ্গলবার মামলার দুদকের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল মুঠোফোনে এমনটাই জানিয়েছেন।
মোশাররফ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলার প্রধান অভিযুক্ত। তিনি ওই কারাগারেই আছেন। দীর্ঘদিন অসুস্থতার কথা বলে বকশিবাজারের আদালতে হাজির হচ্ছে না। কারা কর্তৃপক্ষ সেখানে তাকে আনতে পারছেন না। তাই নাজিম উদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারকেই ওই মামলার বিচারের আদালত ঘোষণার গেজেট আজ মঙ্গলবার হতে পারে। যদি হয় তবে আগামীকাল থেকে ওই মামলার বাকি বিচারকাজ সেখানেই হবে।
বকশিবাজারের অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত করেন। একই দিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ধার্য তারিখে বকশিবাজারের আদালতে হাজির হননি। মামলাটি বর্তমানে যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এতে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
মামলায় বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা এবং ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান






