ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:১৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

কাল শপথ নেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার

কাল শপথ নেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

কাল শপথ নেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল ২৪ জুলাই (রবিবার) সকাল ১০টা ১৪ মিনিটে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সচিবালয়ের পক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের কর্মসূচি জানানো হয়েছে।

এতে জানানো হয়, শপথগ্রহণের পর সকাল ১০টা ২৩ মিনিটে নতুন রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ইতিহাস গড়ে দ্রৌপদী গত ২১ জুলাই ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারান তিনি। 
 
ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটারে করা এক পোস্টে মোদি লিখেন- ‘ইতিহাস রচিত হলো ভারতে। এই জয়ের জন্য তাকে অনেক অভিনন্দন।’

বিজেপি মনোনীত রাষ্ট্রপতি মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের। এর আগে তিনি ঝাড়খণ্ড রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হবেন। তিনি প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি এবং সবচেয়ে কমবয়সি রাষ্ট্রপতি হবেন। দ্রৌপদী ওড়িশার প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে রাষ্ট্রপতি হবেন।