কালবৈশাখী ঝড়ে ঢাকায় নিহত অন্তত ৬
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
কালবৈশাখী ঝড়ে ঢাকায় মারা গেছে অন্তত ৬ জন। তাদের মধ্যে ভবন থেকে ইট পড়ে দুজন, দেয়াল ধসে একজন এবং গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। এছাড়া বুড়িগঙ্গায় নৌকা ডুবে মারা গেছেন দুজন। রোববার সন্ধ্যায় কয়েক মিনিটের কালবৈশাখীর ঝড়ে, বিভিন্ন স্থানে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে।
ঝড়ের সময় পুরানা পল্টন মোড়ে উঁচু ভবন থেকে ইট পড়ে হানিফ (৪৫) নামে এক চা দোকানি আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পল্টন থানার ওসি মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংসদ ভবন এলাকায় গাছ ভেঙে পড়ে মিলি ডি কস্তা (৬০) নামে এক নারী মারা গেছেন। ঘটনার সতস্যতা নিশ্চিত কোরে শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম জানান, নিহত ওই নারী মনিপুরি পাড়ায় থাকতেন। ধারণা করা হচ্ছে, তিনি সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন।
ঝড়ে পশ্চিম শেওড়াপাড়ায় ইট পড়ে দুলাল মিয়া (৪০) নামে আরো এক ব্যক্তি মারা গেছেন। মিরপুর থানার ওসি দাদন ফকির জানান, দুলাল সেখানকার একটি টিনশেড ঘরে থাকতেন। নির্মাণাধীন বাড়ির দেওয়াল থেকে ইট পড়ে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পলাশপুরে দেয়ালচাপা পড়ে হাসান (৪০) নামে এক রিকশাচালক মারা গেছেন। কদমতলী থানার ওসি জামালউদ্দীন মীর বলেন পলাশপুর ৫নম্বর সড়কে একটি বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দেওয়াল পড়ে মারা যান হাসান।
এছাড়া ঝড়ের মধ্যে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে। নিহত মা ও পাঁচ বছর বয়সী ছেলের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের জানান, কেরানীগঞ্জের মাদারীপুর ঘাট দিয়ে কামরাঙ্গীরচরে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা প্রথমে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মায়ের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





