কাশিয়ানীতে নারীর শরীরে আগুন, মহিলা পরিষদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীর সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে নারীবাদি এ সংগঠনটি।
বুধবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংগঠটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে ১১ জানুয়ারির বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাতে বলা হয়, বাঘঝাপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার সাথে তার আপন ভাই লিয়াকত মোল্লার দীর্ঘদিন ধরে পেত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। আবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী তার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে চলে যায়। কিন্তু এখন সে সম্পত্তি দাবি করায় দু ভাইয়ের মধ্যে বিরোধ লাগে। এ বিরোধের জের ধরে লিয়াকত মোল্লা তার ভাই ইউসুফ আলী মোল্লার স্ত্রী সুফি বেগমকে ঘর থেকে বাইরে নিয়ে এনে পেয়ারা গাছের সঙ্গে বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এর আগে নির্যাতনের শিকার নারীর মাথার চুল কেটে দেয়া হয়। গুরুতর অবস্থায় গৃহবধূকে কাশিয়ানী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিবৃতিতে এমন ঘটনায় ঘরে বাইরে নারীর নিরাপত্তাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে বলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, পুরুষ শাসিত সমাজে যে কোন ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে নারীর ওপর চরমভাবে নির্যাতন চালানো হচ্ছে এবং এ ধরণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। আজ নারী ও কন্যা-শিশুরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়।
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


