ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২০:৪৭:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

কাশ্মীরে শাড়ি পরে স্নোবোর্ডিং: ভাইরাল দুই তরুণী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ এএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

কাশ্মীরের গুলমার্গের বরফে ঢাকা পাহাড়ে শাড়ি পরে স্নোবোর্ডিং করছেন দুই তরুণী- এমনই এক রোমাঞ্চকর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অ্যাথলিট উর্মিলা পাবলে এবং তার সুইস বন্ধু লিন্ডা শমিটার মিলে এ অসাধ্য সাধন করেছেন। গতানুগতিক খেলার পোশাক ছেড়ে ভারতের ঐতিহ্যবাহী শাড়ি পরেই তারা বরফের ওপর দিয়ে স্লাইড করছেন। তাদের এ অদম্য সাহস আর দক্ষতা দেখে মুগ্ধ নেটিজেনরা।

ভাইরাল ভিডিওয় দেখা গেছে, ১৯ বছরের উর্মিলার সাথি তার বিদেশি বন্ধু লিন্ডা। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, স্নোবোর্ডিং করার আগে তারা নিজেদের শাড়ির কুঁচি আর সাজগোজ ঠিক করে নিচ্ছেন। পুরো দৃশ্যটি ড্রোনের মাধ্যমে ক্যামেরাবন্দি করেছেন অ্যাডভেঞ্চার ফিল্মমেকার হ্যারাল্ড এডলুন্ড। 

শাড়ি পরে এমন কঠিন খেলা, বিষয়টিকে অনেকেই নারী শক্তির এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই পোস্ট করেছেন উর্মিলা। ক্যাপশনে লেখা — ‘সারি নট সরি’। 

সূত্র : টিওআই।