কিউইদের হারিয়ে ভারতের রেকর্ড তৃতীয় শিরোপা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ পিএম, ৮ মার্চ ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নানা সমীকরণই ছিল নিউজিল্যান্ডের পক্ষে। টস, ইতিহাস কিংবা রোববারের নানা পরিসংখ্যান—সবই যেন কিউইদের আশাবাদী করছিল। কিন্তু মাঠের লড়াইয়ে সেই সমীকরণ কাজে লাগাতে পারেনি তারা। ব্যাট হাতে ঝড় তুলে পাহাড়সম রান গড়ে ভারত, আর সেই চাপ সামলাতে না পেরে বড় ব্যবধানে হেরে যায় নিউজিল্যান্ড। ফলে টি–টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড তৃতীয় শিরোপা জিতল ভারত।
রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৯৬ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত।
এর মধ্য দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ তিনটি শিরোপা জয়ের কীর্তি গড়ল ভারত। এর আগে দুটি করে শিরোপা ছিল ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ভারতের। এবার সেই তালিকায় সবার ওপরে উঠে গেল ভারত। পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো শিরোপাও জিতল তারা।
ফাইনালের শুরুতেই দুর্দান্ত সূচনা এনে দেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সানজু স্যামসন। উদ্বোধনী জুটিতে মাত্র ৪৩ বলে ৯৮ রান তুলে নিউজিল্যান্ডের বোলারদের চাপে ফেলে দেন তারা। এরপর স্যামসনের সঙ্গে তৃতীয় নম্বরে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন ঈশান কিষাণ। তাদের জুটিতে দ্বিতীয় উইকেটে আসে ৪৮ বলে ১০৫ রান।
অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান করে আউট হলেও থামেননি সানজু স্যামসন ও ঈশান কিষাণ। স্যামসন ৪৬ বলে ৮৯ রান করে ফিরে যান, আর ঈশান কিষাণ করেন ২৫ বলে ৫৪ রান। শেষদিকে শিভাম দুবে মাত্র ৮ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেললে ভারতের সংগ্রহ পৌঁছে যায় ২৫৫ রানে।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার–প্লেতেই তিন উইকেট হারিয়ে বসে তারা। ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস দ্রুত ফিরে গেলে বিপদে পড়ে কিউইরা।
মাঝে ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বেশিদূর এগোয়নি। মিচেল ১৭ রান করে আউট হন, আর স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করেন। শেষ পর্যন্ত ১৫৯ রানেই থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
ভারতের হয়ে বল হাতে দাপট দেখান জাসপ্রিত বুমরাহ। তিনি একাই নেন চারটি উইকেট। তিনটি উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। এছাড়া একটি করে উইকেট পান অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়া।
সব মিলিয়ে ফাইনালে একচেটিয়া আধিপত্য দেখিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ভারত। আর প্রথম শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামা নিউজিল্যান্ডকে ফিরতে হলো হতাশা নিয়েই।
- গ্রেফতারকারীদের বিষয়ে ভারতের কাছে তথ্য চাওয়া হয়েছে
- উইমেন’স এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের
- মধ্যপ্রাচ্যের চার রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত
- প্রেম করছেন হ্যারিপর্টার নায়িকা এমা ওয়াটসন
- রাজধানীর ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
- বইমেলায় ক্রেতা নেই, আছে শুধু হতাশা
- মিরপুরে ইফতার বাজার, ক্রেতার ভীড়ে মুখরিত
- রোজায় সুস্বাদু গ্রিন জুস তৈরির ৪টি সহজ রেসিপি
- ৫ মিনিট দেরি, জাতির কাছে ক্ষমা চাইলেন জাপানের প্রতিমন্ত্রী
- রোজা রেখে যেভাবে স্বাস্থ্যকর ইফতার করবেন
- আজ থেকে বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ
- ঢাকার আকাশ আজ মেঘলা, বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
- ঈদযাত্রায় ট্রেনের ১৯ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
- সাংবাদিকতার শিক্ষক সাখাওয়াত আলী খান আর নেই
- নারী দিবস: আলোচনার নয়, বাস্তব কর্মের দিনে পরিণত করতে হবে
- ৮ মার্চ নারী দিবস: ইতিহাস, প্রেক্ষাপট ও তাৎপর্য
- সবস্তরে নারীর অংশগ্রহণ বাড়াতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
- ঈদে পোশাক সেলাইয়ে টেইলার্সমুখী কুমিল্লার নারী
- এশিয়ান কাপ: আজ উজবেকদের বিপক্ষে মাঠে নামবে ঋতুরা
- আন্তর্জাতিক নারী দিবস আজ
- পাহাড়ের নারীরা জানে না নারী দিবসের কথা
- ঈদযাত্রায় ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লন্ডনে বাংলাদেশের হাই কমিশনারকে প্রত্যাহার
- নারী দিবস খেটে খাওয়া নারীদের কাছে আজও অচেনা
- প্রেসিডেন্টের কাছ থেকে খালেদা জিয়ার সম্মাননা নিলেন জাইমা
- মিরপুরে ইফতার বাজার, ক্রেতার ভীড়ে মুখরিত
- কিউইদের হারিয়ে ভারতের রেকর্ড তৃতীয় শিরোপা
- সাংবাদিকতার শিক্ষক সাখাওয়াত আলী খান আর নেই
- টেন্ডুলকার পুত্রের বিয়েতে দাদা নেই, জল্পনা ভক্তদের











