ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ২:৪০:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

কিউবার আলোচককে মেক্সিকোর দূত হিসেবে মনোনয়ন ওবামার

আপডেট: ০৮:৩৪ এএম, ২ জুন ২০১৫ মঙ্গলবার

2015-06-02_3_907848উইমেননিউজ ডেস্ক, ঢাকা :  মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রবার্তা জ্যাকবসনকে মেক্সিকোর দূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার মূখ্য ব্যক্তি এই রবার্তা জ্যাকবসন। সোমবার তাকে মনোনয়ন দেন ওবামা। তার এ মনোনয়ন সিনেট কর্তৃক নিশ্চিত হতে হবে। জ্যাকবসন জানুয়ারিতে হাভানায় যান। গত ৩৫ বছরের মধ্যে জ্যাকবসনই সবচেয়ে সিনিয়র পর্যায়ের কর্মকর্তা যিনি হাভানা গেছেন। জ্যাকবসন ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্রদপ্তরে মেক্সিকান বিষয়ক পরিচালক ছিলেন। এদিকে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রণালয় জ্যাকসনের মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেছে, তিনি কূটনৈতিক পেশার একজন উল্লেখযোগ্য ব্যক্তি। তার পক্ষেই সম্ভব প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতা ও ওবামার মধ্যকার অগ্রাধিকারমূলক বিষয়গুলো সুসম্পন্ন করা। ০২.০৬.২০১৫