কিছু খেলেই পেটে চাপ? জেনে নিন সমাধান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৪ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
খাবার খাওয়ার শেষ হয়েছে কি হয়নি, অমনি শুরু হলো পেটে চাপ। আর তখনই ছুটতে হয় টয়লেটের দিকে। বাড়িতে থাকলে নাহয় সামলে নেওয়া যায়, কিন্তু বাইরে এমন ঘটনার মুখোমুখি হওয়া বেশ বিব্রতকর। কারণ সব জায়গায় টয়লেটের সুবিধা নাও মিলতে পারে। একটা সময় পর্যন্ত এই সমস্যা স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে তা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।
কিছু খেলেই পেটে চাপ পড়ার এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে কারও কারও ক্ষেত্রে ওজন কমে যেতে শুরু করে। সেইসঙ্গে রক্তচাপ কমে যাওয়ারও ভয় থাকে। যারা দীর্ঘদিন ধরে ঠিক সময়ে মলত্যাগ করেন না বা চেপে রাখার অভ্যাস, এই সমস্যা তাদের ক্ষেত্রে বেশি হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে করণীয়গুলো জেনে নিন-
ফাইবার সমৃদ্ধ খাবার
পেটের এই সমস্যা থেকে মুক্তি পেতে মটরশুঁটি, আপেল, ব্রকোলির মতো সবজি ও ফল খেতে হবে বেশি করে। এছাড়াও খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার। এতে পেট সহজে পরিষ্কার হবে। পেট পরিষ্কার থাকলে হুটহাট টয়লেটের চাপ আসবে না। এতে করে আপনাকে অস্বস্তিকর পরিস্থিতি পড়তে হবে না।
টক দই
হজমের পক্ষে সহায়ক একটি খাবার হলো টক দই। ভারী কোনো খাবার খেলে তার সঙ্গে টক দইও খান। এতে হজম সহজ হবে। নিয়মিত টক দই খেলে যখন-তখন পেটে চাপ আসার সমস্যা দূর হয়। টক দইয়ের তৈরি বোরহানি, লাচ্ছি খেতে পারেন। সেইসঙ্গে সালাদেও ব্যবহার করতে পারেন এটি।
পটাশিয়াম সমৃদ্ধ ফল
যেসব ফলে পটাসিয়াম আছে সেগুলো খেলে পেটের এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণে আসে। পটাশিয়াম সমৃদ্ধ ফলের তালিকায় রয়েছে আম, কলা ইত্যাদি। এসব ফলের পাশাপাশি টমেটোও খেতে পারেন নিয়মিত। এতে সমস্যা কমে আসবে।
পেয়ারা
পেটের এই সমস্যা সারাতে অন্যতম উপায় হতে পারে পেয়ারা খাওয়া। প্রতিদিন একটি করে পেয়ারা খেলে এ ধরনের সমস্যা অনেকটাই কমে আসবে। সেইসঙ্গে খেতে পারেন আনারসও। আনারস পেয়ারার মতো কার্যকরী না হলেও অনেকটাই কাজ করে।
খাদ্যাভ্যাসে পরিবর্তন
পেটের এই সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্যাভ্যাসে আরও একটি পরিবর্তন আনতে হবে। একবারে অনেকগুলো খাবার খাবেন না। অল্প অল্প করে কয়েকবার খাবেন। এতেও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








