‘কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নানা কারণে আলোচনায় থাকেন। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলটপকা মন্তব্য করে, কখনো আবার তাঁর ছবি নিয়ে বিতর্ক হয়। গতকাল রাতে নতুন কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক স্বস্তিকা সম্পর্কে কিছু তথ্য—
নতুন পোস্ট করা ছবিগুলোতে স্বস্তিকার সামনে দেখা যাচ্ছে নানা ধরনের পানীয় গ্লাস। ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, ‘ওহ, আমার বয়স ৪৪। আই লুক সো হট।’
স্বস্তিকা ছবি পোস্ট করলেই অনেকে নানা ধরনের মন্তব্য করেন। সে কথা মাথায় রেখেই কি না অভিনেত্রী লিখেছেন, ‘যা–ই করি বা না করি, কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে।’
স্বস্তিকা আরও লিখেছেন, ‘জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে, বলবে এই বুড়ি বয়েসেও লজ্জা হলো না। আরে মশাই যারা কচি তে নির্লজ্জ তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’
নতুন পোস্টে ট্রলকারীদেরও একহাত নিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আমি আজকাল এদের ট্রল বলে সম্মান দিতে চাই না। এ রকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না। মানুষ আমাদের এন্টারটেইনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
পোস্টে স্বস্তিকা জানিয়েছেন, দারুণ জুস খেয়েছেন, তাই ভক্তদের সঙ্গে ছবিগুলো শেয়ার করেছেন।
স্বস্তিকা জানিয়েছেন, জুসগুলো তৈরি হয়েছে কমলা, মৌরি মিছরির জল, হিমালয় থেকে আনা জড়িবুটির রস আর পাতা কপি থেকে। তাঁর নতুন ছবিগুলোতে ভালো সাড়া দিয়েছেন ভক্তরা।
১১ ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে ২৭ হাজারের বেশি, মন্তব্য পড়েছে ৩ হাজারের বেশি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








