কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
খালেদা জিয়া। ফাইল ছবি
দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিছুক্ষণের মধ্যে দিয়েই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
আজ বুধববার সচিবালয়ে স্বরাষ্ট্রের সম্মেলন কক্ষে মন্ত্রী বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দারের জিম্মায় দেয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই ছাড়া পাবেন (খালেদা জিয়া)। তার জিওতে (সরকারি আদেশে) সচিব স্বাক্ষর করেছেন। এখানে আইজিপ্রিজন রয়েছেন। বাকি কাজটুকু তিনি করবেন।’
আসাদুজ্জামান বলেন, ‘দুটি শর্তে তাকে মুক্তি দেয়া হচ্ছে। ঢাকাস্থ নিজ বাসায় তার চিকিৎসা সেবা নিবেন এবং দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন না। জিওতে স্বাক্ষর হয়ে গেছে। আরও কিছু আনুষ্ঠানিকতা আছে সেটা সম্পন্ন হলে কিছুক্ষণের মধ্যে খালেদা জিয়াকে ছাড়া হবে।’
রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি রাজনীতি করবেন কেন?। তিনি এখন সাজাপ্রাপ্ত, দণ্ডাদেশ প্রাপ্ত। তার ছয় মাসের দণ্ড স্থগিত করা হয়েছে মাত্র।’
শর্ত ভঙ্গ করলে তার মুক্তি বাতিল হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি বলার অপেক্ষা রাখে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই বছর দুমাস যাবত বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। দুটি মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত হয়ে আসামি হিসেবে তিনি কারাগারে আছেন। তার ছোট ভাই শামীম ইস্কান্দারের ব্যক্তিগত অনুরোধ ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া যায় কিনা সে জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আমাদের কাছে যখন আসে তখন আমরা প্রধানমন্ত্রীর কাছে নির্দেশনা চেয়ে পাঠিয়েছেলাম। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার ছোট ভাই, তার বোন ও বোনের স্বামী ব্যক্তিগতভাবে মুক্তি চেয়েছিলেন।’
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার গুলশানে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, দুই শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আইনমন্ত্রী জানান, খালেদা জিয়ার বয়স এবং মানবিকতা বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। যদিও তার দল বলে আসছে, দুটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
প্রথমে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হলেও গত বছর ১ এপ্রিল থেকে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


