ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১:৪০:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

কিরণমালা জামা না পেয়ে আত্মহত্যা

আপডেট: ০৭:৫২ এএম, ১৬ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
ছাত্রীর-আত্মহত্যাঈদে কিরণমালা জামা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তানজিনা (১২) নামের এক কিশোরী। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডায় এই ঘটনা ঘটে।
তানজিনা কুন্ডা ইউনিয়নের মধ্যপাড়ার মালেশিয়া প্রবাসী আবদুল হাসিমের মেয়ে ও কুন্ডা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শেণির ছাত্রী।
তানজিনার মা সুলেখা বেগম উইমেননিউজকে জানায়, সকালে মায়ের কাছে বায়না ধরে এখনি ঈদে কিরণমালা জামা দেয়ার জন্য। বিকালে জামা কিনে দেয়া হবে বললে তানজিনা নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন দরজা ভেঙে তানজিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নিয়ে আসে। কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কুন্ডা ইউপি চেয়ারম্যান মোঃ ওমরাও খান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬.০৭.২০১৫