কিল-ঘুষিতে কাঁদছিলেন নারী সাংবাদিক, দায়িত্ব ছাড়েননি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫১ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার
চারপাশে তখন বিক্ষোভকারীদের তুলকালাম তাণ্ডব চলছে। তার মধ্যে দিয়েই ক্যামেরা কাঁধে এ ধার-ও ধার দৌড়ে বেড়াচ্ছেন তিনি। প্রতিটি মুহূর্তকে চটপট ক্যামেরাবন্দী করছেন। পরিস্থিতি অনুযায়ী ছবিও তুলছেন একের পর এক। কিন্তু সেই কাজটি করতে গিয়ে বিক্ষোভকারীদের হামলা থেকে বাদ পড়েননি তিনি নিজেও। কিল-ঘুষি আর চরম হেনস্তা হওয়ার পরও নিজের দায়িত্বকে এতটুকু পর্যন্ত অবহেলা করেননি।
তীব্র ব্যথা ও যন্ত্রণায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তখন। কিন্তু কাঁধ থেকে ক্যামেরা সরাননি। এমনকি বিক্ষোভকারীরা তার জেদের সামনে হার স্বীকার করতে বাধ্য হন। ওই নারী সাংবাদিকের নাম শাজিলা আবদুর রহমান।

ভারতের কৈরালি টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক শাজিলার কিল-ঘুষি খাওয়ার এই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হলে সেটি ভাইরাল হয়ে যায় মুহূর্তে। তুঁতে রঙের সালোয়ার পরা, ডান কাঁধে ক্যামেরা, লেন্সে চোখ স্থির রেখে ছবি তুলছেন এমনই একটি ছবি এখন মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাজিলার সেই ছবি ভাইরাল হওয়ার পরই তার কর্তব্যে অবিচল থাকা এবং তার সাহসিকাতার প্রশংসা করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শবরীমালা নিয়ে কেরালার বিভিন্ন প্রান্তে বিক্ষোভকারীদের তাণ্ডব চলছে। প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য।হিন্দুত্ববাদী সংগঠনগুলো ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছিল রাজ্যে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সংবাদমাধ্যমও বাদ যায়নি বিক্ষোভকারীদের তাণ্ডব থেকে। কিন্তু শাজিলা সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে নিজের কাজটাই করে চলছিলেন।
শবরীমালা মন্দিরে দুই নারী প্রবেশের পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে কেরালায়। বিক্ষোভ চলছিল তিরুঅনন্তপুরমেও। সেই তাণ্ডবের ছবিই তুলতে গিয়েছিলেন চিত্র সাংবাদিক শাজিলা। পরিস্থিতি খারাপ দেখেও তিনি সেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করছিলেন। তার ওপর নজর পড়তেই তেড়ে আসেন বিক্ষোভকারীরা। মারধর তো বটেই, চলে হেনস্তাও। ক্যামেরা কেড়ে নেওয়ারও চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কিন্তু তিনি হাল ছাড়েননি। সেই অবস্থাতেই ছবি তুলে গেছেন। তবে তার ঘাড়ে ও পিঠে আঘাত লেগেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
এর আগে নারী সাংবাদিকরা শবরীমালায় ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে পিছু হাঁটতে হয়েছিল তাদের। তবে শাজিলা বিক্ষোভকারীদের রক্তচক্ষুকেও যেন তার কর্তব্যের কাছে নতিস্বীকার করিয়ে ছেড়েছেন। চার দিকে এখন তাকে নিয়েই আলোচনা, তার সাহসিকতার প্রশংসার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











