ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২০:৩৭:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

কিলিমাঞ্জারো জয় করলো শিশু সামান্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৩৮ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো জয় ৭ বছরের শিশু  সামান্যু পোথুরাজু। মাউন্ট কিলিমাঞ্জারো। ৫ হাজার ৮শ ৯৫ মিটার উঁচু ঘুমন্ত এই আগ্নেয়গিরি আফ্রিকার তানজানিয়ায়। গোটা মহাদেশের এটিই সর্বোচ্চ পর্বত। এতেই উঠে পড়েছে ভারতের ৭ বছরের শিশু সামান্যু।



চলতি মাসের ২ তারিখ কিলিমাঞ্জারোর উহুরু শৃঙ্গে উঠে সে। সঙ্গে ছিলেন তার মা লাবণ্য, প্রশিক্ষক থাম্মিনেনি ভারত, সাঙ্গাবান্দি শ্রুজানা নামে এক পর্বতারোহী ও এক ভদ্রমহিলা। তারা প্রত্যেকেই হায়দরাবাদের বাসিন্দা। আরো ছিলেন তানজানিয়ার এক স্থানীয় চিকিৎসকও।



২৯ মার্চ বেস পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সামান্যুরা। ৫ দিন লাগে শৃঙ্গে পৌঁছতে। সামান্যু জানিয়েছে, শৃঙ্গে পৌঁছনোর দিন বৃষ্টি পড়ছিল, রাস্তা ছিল পাথরে ভর্তি। পায়ে ব্যথা হচ্ছিল তার, ভয়ও করছিল। কিন্তু কিছুক্ষণ পর পর বিশ্রাম নিতে নিতে ওপরে পৌঁছে যায় সে। তার বরফ খুব ভাল লাগে, তাই কিলিমাঞ্জারোয় যেতে চেয়েছিল সে।



সামান্যু আরও বলেছে, তেলুগু নায়ক পবন কল্যাণ তার খুব প্রিয়। মা বলেছিলেন, বিশ্বরেকর্ড করার চেষ্টা করলে পবন কল্যাণের সঙ্গে তার দেখা করিয়ে দেবেন তিনি। এখন সে অপেক্ষা করছে প্রিয় নায়কের সঙ্গে দেখা করার জন্য। আগামী মাসে অস্ট্রেলিয়ার একটি পর্বতে উঠবে সে বিশ্বরেকর্ড করার জন্য।



তৃতীয় শ্রেণির এই পড়ুয়া একই সঙ্গে বলেছে, শৃঙ্গে শৃঙ্গে চড়ে বেড়ায় বলে সে লেখাপড়ায় মোটেই অবহেলা করে না। তার প্রিয় বিষয় কম্পিউটার।



স্বাস্থ্যের কারণে কিলিমাঞ্জারোর চুড়োয় পৌঁছতে পারেননি সামান্যুর মা লাবণ্য, মাঝপথেই থেমে যেতে হয়। তবে ছেলের জন্য তিনি ভীষণ খুশি। জানিয়েছেন, মে মাসে অস্ট্রেলিয়ার ১০টি শৃঙ্গে চড়ে বিশ্বরেকর্ড করার চেষ্টা করবে তার ছেলে।